• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

বর্ণাঢ্য আয়োজনে ঢাবিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ অনুষ্ঠিত

প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫ ৩:৪৭
আপডেট: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫ ৩:৪৭

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হল কুইজ ক্লাব ‘হাউস অব কুইজার্স’-এর উদ্যোগে এক বর্ণাঢ্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) শেখ মুজিব হলের জুলাই শহীদ স্মৃতি ভবনের অডিটোরিয়ামে এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ঢাবির বিভিন্ন হল থেকে আসা দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ প্রতিযোগিতায় রুবায়েত আমিন আল মুকিত, রায়হান আবেদীন এবং মো. আনওয়ার ইসমাইল সুয়েম যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন। শীর্ষ ১০ বিজয়ীর হাতে ক্রেস্ট, বই ও সনদপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– ঢাবির কোষাধ্যক্ষ ড. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, কুইজ প্রতিযোগিতার মতো ব্যতিক্রমী উদ্যোগকে আমরা স্বাগত জানাই। জ্ঞানের বিকাশে ইতিহাসচর্চার বিকল্প নেই। প্রশ্নোত্তরের মাধ্যমে এই চর্চা শিক্ষার্থীদের আরও সমৃদ্ধ করবে বলে আমি বিশ্বাস করি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ড. আবদুল্লাহ আল মামুন, শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট জনাব মো. আখতারুজ্জামান, ‘হাউস অব কুইজার্স’-এর মডারেটর রেজাউল করিম সোহাগ ও ওয়াসিক সাজিদ খান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মুজিব হল কুইজ ক্লাবের সভাপতি মোহাম্মদ আরিফ ও সাধারণ সম্পাদক জাহিদ খন্দকার।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম