• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

বর্তমান সরকার প্রথম দিন থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ ১১:৩৬
আপডেট: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ ১১:৩৬

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
ঢাকায় সফররফত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে ভূরাজনীতির কোনও প্রসঙ্গ আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, ‘এসব নিয়ে আমরা আলোচনা করিনি।’

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সার্জিও গোরের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

ড. খলিলুর রহমান বলেন, ‘খুব ভালো আলোচনা হয়েছে, আমাদের দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক বিদ্যমান এবং এটাকে আরো কীভাবে এগিয়ে নেওয়া যায়, সে ব্যাপারে আমরা আলোচনা করেছি।’

বৈঠকে ভারত ও চীনের বিষয়ে কোনও আলোচনা হয়নি বলেও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক প্রথম দিন থেকে আমরা তাদের সঙ্গে সংশ্লিষ্ট আছি। সুতরাং শুধু এটা একটা বৈঠকে সীমাবদ্ধ নয়। আমরা সব স্তরেই তাদের সঙ্গে আমরা সম্পর্কটা রাখছি, এগিয়েই যাচ্ছে।‘

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গ্যাস সংকটের বিষয়ে আমরা অনেক দেশের সঙ্গে আলোচনা করছি।’

এসময় মিয়ানমার-চীন করিডোর নিয়ে আলাপ হয়েছে কিনা জানতে চাইলে তিনি তা নাকচ করেন।

র‍্যাবের ওপর মার্কিন স্যাংকশন তুলে নেওয়ার বিষয়ে আলোচনা চলমান আছে বলেও জানান তিনি। তবে আজ এই বিষয়ে কোনও আলোচনা হয়নি বলেও জানান তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম