• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আইন-আদালত

বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ-সমাবেশে নিষেধ নেই

প্রকাশ: রবিবার, ৩ মার্চ, ২০২৪ ৭:৫৫
আপডেট: রবিবার, ৩ মার্চ, ২০২৪ ৭:৫৫

 

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকায় রাজনৈতিক মিছিল ও সমাবেশ নিয়ে কিছু গণমাধ্যমে ভুল সংবাদ পরিবেশন করায় উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট।

রবিবার (৩ মার্চ) কারাগারে ১৩ বিএনপি নেতাকর্মী মারা যাওয়ার ঘটনা তদন্ত চেয়ে রিট শুনানির একপর্যায়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালতের রায় অনুযায়ী, বায়তুল মোকাররম এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ নয়। অথচ কিছু গণমাধ্যম ভুল সংবাদ পরিবেশন করেছে। এভাবে কোর্টের আদেশ ভুল করে লিখলে তো সংশ্লিষ্টদের তলব করা ছাড়া কোর্টের কোনো উপায় থাকবে না।

গত ১৯ ফেব্রুয়ারি বায়তুল মোকাররম মসজিদ এলাকায় রাজনৈতিক মিছিল, বিক্ষোভ সমাবেশ বন্ধ করতে আবেদন নিষ্পত্তি করতে নির্দেশ দেন হাইকোর। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট সানোয়ার হোসেন।

অ্যাডভোকেট সানোয়ার হোসেন বলেন, সাধারণ মুসল্লিদের নিরাপত্তার জন্য বায়তুল মোকাররম মসজিদ এলাকায় রাজনৈতিক মিছিল, বিক্ষোভ সমাবেশ বন্ধ করতে ধর্ম মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে গত ৭ ফেব্রুয়ারি আবেদন করেন আবদুল্লাহ আল মামুন কৌশিক নামের এক ব্যক্তি। আবেদন নিষ্পত্তি না করায় পরে হাইকোর্টে রিট করেন তিনি। রিটের শুনানি নিয়ে আদালত ৯০ দিনের মধ্যে বায়তুল মোকাররম মসজিদ এলাকায় রাজনৈতিক মিছিল, বিক্ষোভ সমাবেশ বন্ধ করতে আবেদন ৯০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন।

তবে, কিছু গণমাধ্যমে বায়তুল মোকাররম মসজিদ এলাকায় রাজনৈতিক মিছিল ও বিক্ষোভ সমাবেশ হাইকোর্ট নিষিদ্ধ করেছেন মর্মে প্রতিবেদন প্রকাশিত হয়। ভুল সংবাদ পরিবেশনের বিষয়টি আদালতের নজরে এলে আজ হাইকোর্ট উপরোক্ত মন্তব্য করেন।

এ সময় আদালতে ব্যারিস্টার কায়সার কামাল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়, সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ ও আনিচ উল মাওয়া উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম