• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচিতে সিলেট জেলা নেতৃবৃন্দ

প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫ ১০:৩০
আপডেট: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫ ১০:৩০

 

প্রেস বিজ্ঞপ্তি
ছবি : প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক দিনব্যাপী কর্মসূচিতে সিলেট জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ আওতাধীন ১৮টি উপজেলা ও পৌরসভা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ অংশগ্রহণ করেন।

শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এ এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দের পাশাপাশি সিলেট জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী-এর নেতৃত্বে জেলা ও এর আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম