• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

বিএনপির মনোনয়নপ্রত্যাশী সামিরা আজিমের গাড়িবহরে হামলা, আহত ৩৫

প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫ ১০:১১
আপডেট: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫ ১০:১১

 

কুমিল্লা প্রতিনিধি

ছবি সংগৃহীত

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক প্রয়াত কর্নেল (অব.) এম আনোয়ার-উল আজিমের মেয়ে বিএনপির চূড়ান্ত মনোনয়নপ্রত্যাশী সামিরা আজিম দোলার গাড়িবহরে হামলা ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হন।

রবিবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ছনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় সামিরা আজিম দোলাসহ তার অর্ধশত অনুসারী আহত হয়েছেন।

আহতরা হলেন বিএনপি নেতা জসিম উদ্দিন, আবদুল হালিম, নুরু, শামছুল হক, যুবদল নেতা আবুল কাশেম, ফয়সল, জাহিদুল ইসলাম, সাগর, পারভেজ, আলাউদ্দিন, মন্টু, মোরশেদ আলমসহ উভয় পক্ষের ৩৫জন আহত হয়েছে । তাৎক্ষণিকভাবে অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।

সামিরা আজিম দোলার অনুসারী জসিম উদ্দিন ও জাহিদুল ইসলাম বলেন, ৩ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদেশের ২৩৭টি সংসদীয় আসনে মনোনয়ন ঘোষণা করেন। ওই তালিকায় কুমিল্লা-৯ আসনে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপি সভাপতি মো. আবুল কালামের নাম রয়েছে। সম্ভাব্য তালিকায় সামিরা আজিম দোলার নাম না থাকলেও চূড়ান্ত মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় তিনি গত সপ্তাহখানেক থেকে মাঠ পর্যায়ে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মূচি অব্যাহত রেখেছেন।

রোববার বেলা ১১টা থেকে তিনি লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নে লিফলেট বিতরণ ও উঠান বৈঠকের কর্মসূচি শুরু করেন। ইউনিয়নের কেমতলি উঠান বৈঠক শেষে গাড়িবহর নিয়ে ছনগাঁও যাচ্ছিলেন। পথে উঠান বৈঠকের নির্ধারিত স্থানে পৌঁছার আগেই আবুল কালামের অনুসারীরা গাড়িবহর আটকে ভাঙচুর ও দোলার অনুসারীদের ওপর হামলার হামলা শুরু করেন। এসময় ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে সামিরা আজিমও হামরার শিকার হন।

নেতাকর্মীরা তাকে রক্ষায় এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। হামলায় অন্তত ৩৫ জন আহত হন। এসময় সামিরা আজিম দোলার গাড়ি, নেতাকর্মীদের গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

এ বিষয়ে সামিরা আজিম দোলা বলেন, ‘আমার বাবা কর্নেল আজিম লাকসাম-মনোহরগঞ্জের মানুষের কাছে অনেক জনপ্রিয় নেতা ছিলেন। বাবার জনপ্রিয়তায় নেতাকর্মীদের ভালোবাসায় আমি এখানে জননেতা তারেক রহমানের রাষ্ট্রকাঠামো সংস্কারে ৩১দফার লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় রোববার কান্দিরপাড় ইউনিয়নে কয়েকটি উঠান বেঠকের কথা ছিল।’

তিনি বলেন, ‘একটি উঠান বৈঠক শেষে অন্যটিতে যাওয়ার পথে বিএনপির সম্ভাব্য তালিকায় মনোনয়নপ্রাপ্ত আবুল কালামের নির্দেশনায় ও তার অনুসারী মোশারফ হোসেন মুশুর নেতৃত্বে অতর্কিত হামলা চালানো হয়। তাদের উদ্দেশ্য ছিল আমাকে ও আমার অনুসারী হাজি জসিম উদ্দিনকে জানে মেরে ফেলার। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তারা এ ঘটনাটি ঘটিয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আমি এর সুবিচার চাই।’

সামিরা আজিম দোলা ও তার অনুসারীদের অভিযোগের বিষয়ে মোশারফ হোসেন মুশুর সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপি সভাপতি মো. আবুল কালাম বলেন, ‘সামিরা আজিম দোলার নেতাকর্মীরা গরু জবাই করে মাংস ভাগাভাগি করতে গিয়ে নিজেদের মধ্যে হাতাহাতি হয়। খবর পেয়ে আমার নেতাকর্মীরা সেখানে থামাতে গেলে তাদের সঙ্গে ধাওয়া ও পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় আমার চার কর্মীর মাথা ফেটেছে। এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম