• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

বিএনপির রাজধানীতে বিক্ষোভ কর্মসূচির স্থান পরিবর্তন

প্রকাশ: শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২ ৭:১০
আপডেট: শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২ ৭:১০

bnp

বিএনপির রাজধানীতে বিক্ষোভ কর্মসূচির স্থান পরিবর্তন

স্টাফ করেসপন্ডেন্ট

দ্রব্যমূল্য বৃদ্ধি ইস্যুতে বিএনপি রাজধানীতে যে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে, তার স্থান পরিবর্তন হয়েছে। পরিবর্তিত স্থান হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে নির্ধারিত সময়ে সমাবেশ অনুষ্ঠিত হবে।

শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জনতার আওয়াজকে এ তথ্য জানিয়েছেন। শায়রুল বলেন, দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ আগামীকাল। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশ শনিবার দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হবে। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন।

এর আগে দুপুরে প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জানিয়েছিলেন, নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com