• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বিএনপির সদস্য নবায়ন ফি বেড়ে ২০ টাকা

প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫ ৭:৪৮
আপডেট: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫ ৭:৪৮

 

জনতার আওয়াজ ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদস্যপদ নবায়ন কর্মসূচি উদ্বোধন করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে বাড়ানো হয়েছে নবায়ন ফি।

দলীয় সূত্রে জানা যায়, বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন ফি ১০ টাকা বাড়িয়ে ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে দলটির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত বলেন, দলের প্রাথমিক সদস্য হতে আগে ১০ টাকা ফি নির্ধারিত ছিল। মূল্যস্ফীতি ও নানা কারণে এবার ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন করা হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান অতিথি তারেক রহমান।

কর্মসূচির প্রথম দিনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সদস্যপদ নবায়ন করেছেন। এ ছাড়া মঞ্চে উপস্থিত থাকা সভাপতি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সদস্যপদ নবায়ন করে।

এ সময় তারেক রহমান বলেন, আমি মনে করি আজকে বিএনপির প্রতিটি নেতাকর্মীর জন্য একটি আনন্দের দিন। কেন? কারণ, আমাদের যে সদস্যপদ, যে দলের সঙ্গে আমরা আছি, এই দলের লাখো নেতাকর্মী অনেক নির্যাতনের মধ্যদিয়ে গিয়েছে, তা-ও আজকে তারা এই দলের সঙ্গে আছেন।

তিনি আরও বলেন, আমি মনে করি একটি ঝড় গিয়েছে। পুরো দেশের ওপর দিয়ে একটি ঝড় গিয়েছে। দেশকে লণ্ডভণ্ড করে দিয়েছে। দেশের প্রতিটি সেক্টরকে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে। রাজনৈতিক দলের নেতাকর্মীদের গুম-খুন করা হয়েছে। আমাদের দলের শত-শত নেতাকর্মীকে খুন-গুম হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম