• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

বিএনপি ক্ষমতায় গেলে বিষ খেয়ে আত্মহত্যা করবো’

প্রকাশ: রবিবার, ২৮ মে, ২০২৩ ২:১৬
আপডেট: রবিবার, ২৮ মে, ২০২৩ ২:১৬

 

ময়মনসিংহ প্রতিনিধি

বিএনপির বিরুদ্ধে অভিযোগ করে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য (এমপি) বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ বলেছেন, ‘এরাই ৩০ লাখ মানুষকে শহীদ করেছে, এরাই দুই লাখ মা-বোনের ইজ্জত নষ্ট করেছে। তারা যদি আবার ক্ষমতায় আসে, তাহলে আমি একজন মুক্তিযোদ্ধা আপনাদের সামনে বিষ খেয়ে আত্মহত্যা করবো। যদি শুনতে পারি নৌকা হেরে গেছে, খালেদা জিয়া ক্ষমতায় গেছেন। তাহলে আমি আর বেঁচে থাকতে চাই না। আমার বেঁচে থাকার কোনও দরকার নেই।’

শনিবার (২৭ মে) সন্ধ্যায় গৌরীপুর উপজেলার ভূটিয়ারকোনা গ্রামের মাস্টারবাড়ি এলাকায় এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

এ সময় নৌকায় ভোট চেয়ে নাজিম উদ্দিন বলেন, ‘আপনারা যদি নৌকায় ভোট না দেন, তাহলে জাতির সঙ্গে বেইমানি হবে। ৩০ লাখ শহীদের সঙ্গে বেইমানি হবে। দুই লাখ মা-বোনের ইজ্জতের সঙ্গে বেইমানি হবে। তাই আমার অনুরোধ, আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আরেক বার সুযোগ দিন; যাতে এই দেশে রাজাকার, আলবদর আর ক্ষমতায় না আসতে পারে।’

তিনি বলেন, ‘উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী জাতীয় সংসদ নির্বাচনেও ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে।’

উঠান বৈঠকে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহমেদ ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম