• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বিএনপি ধরে নিয়েছে তারাই ক্ষমতায় যাবে: তাহের

প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ৯:১২
আপডেট: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ৯:১২

 

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি

বিএনপি ধরে নিয়েছে তারাই ক্ষমতায় যাবে। আর ক্ষমতায় গিয়ে আগের মতো অপকর্ম করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ তাহের।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে রাজধানীর পল্টনে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এসময় নির্বাচন প্রসঙ্গে ডা. সৈয়দ আব্দুল্লাহ তাহের বলেন, ‘আগামী নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে, তারাই নির্বাচিত হবে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে, না হলে দেশ কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে, যা জনগণ মেনে নেবে না।’

তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি, এমন পরিস্থিতিতে প্রয়োজনে এদেশের মানুষ আবারও লড়াইয়ের জন্য প্রস্তুত থাকবে। সংস্কারবিহীন কোনো নির্বাচন জামায়াতে ইসলামী গ্রহণ করবে না।’

সংস্কারের বিষয়ে তাহের বলেন, ‘সংস্কার ও বিচার দৃশ্যমান না হওয়ায় কেউ কেউ জুলাইয়ের সফলতা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। তবে আমাদের দৃষ্টিতে এটি ছিল এক মহান অর্জন, একটি স্বৈরাচারী সরকারকে বিদায় জানানো এবং মানুষকে মুক্ত করা। জুলাই ব্যর্থ হয়েছে এ কথা বলার সময় এখনো আসেনি।’

জামায়াতের এই নায়েবে আমির বলেন, ‘জুলাই বিপ্লব এমন এক ঐক্য তৈরি করেছে, যেখানে ভিন্ন আদর্শের দলগুলোও এক মঞ্চে এসেছে। জনগণ এখন অনেক বেশি সচেতন। স্বৈরাচারী মানসিকতা এখনো শেষ হয়ে যায়নি, তবে জনগণের ভোটের মাধ্যমে সেই শক্তিকে চূড়ান্তভাবে পরাজিত করা হবে।’

অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ বলেন, শহীদ পরিবারের সঙ্গে কথা না বলে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া এই সরকারের উচিত হবে না। রাজনৈতিক নেতারা শুধু নির্বাচনের জন্য কথা বলছেন; কিন্তু বিচার ও কাঠামোগত সংস্কারের বিষয়ে নীরব।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম