• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বিএনপি নেতাদের ওপর ভিসানীতি প্রয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশ: শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪ ৯:২২
আপডেট: শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪ ৯:২২

 

নিউজ ডেস্ক
বিএনপি নেতাদের ওপর ভিসানীতি প্রয়োগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটে পরররাষ্ট্রমন্ত্রীর বাসভবনে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান।

ড. মোমেন বলেন, যুক্তরাষ্ট্র যদি তাদের কথায় ঠিক থাকে, তাহলে এই মুহূর্তে বিএনপি নেতাদের ওপর ভিসানীতি প্রয়োগ করা উচিত।

তিনি বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন করতে চাই। কিন্তু কেউ যদি নির্বাচন বানচাল করতে চায় তবে নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

এ সময় আগামী রোববার অনুষ্ঠেয় নির্বাচনে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তিন সদস্যের একটি প্রতিনিধি দল সিলেট নগরীর ধোপাদীঘিরপাড়ের হাফিজ কমপ্লেক্সে পররাষ্ট্রমন্ত্রীর বাসভবনে যান।

দলে রয়েছেন- আইআরআইয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিনিয়র উপদেষ্টা জেওফ্রি ম্যাকডোনাল্ড, আইআরআইয়ের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাব ঘোষ ও আইআরআইয়ের প্রোগ্রাম ম্যানেজার ডেভিড হোগস্ট্রা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম