• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

খেলা

বিকেএসপিতে যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধন

প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫ ১০:১৫
আপডেট: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫ ১০:১৫

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও বিকেএসপি পরিচালিত যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৯ নভেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা বিকেএসপির প্রথম ব্যাচের উদ্বোধনীর মধ্য দিয়ে প্রকল্পের শুভ উদ্বোধন করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আত্মসুরক্ষার প্রশিক্ষণের জন্য ২৭ কোটি টাকা ব্যয়ে ২ বছর ৬ মাস মেয়াদী প্রকল্প গ্রহণ করেছে সরকার। প্রকল্পের আওতায় বিকেএসপির ৭টি আঞ্চলিক শাখার মাধ্যমে ৮৮৫০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।

এ সময় বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম, আমন্ত্রিত গণ্যমান্য অতিথিবৃন্দ ও বিকেএসপির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণে মূলত জুডো, কারাতে, তায়কোয়নডো ও শুটিং (এয়ার গান) বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হবে। এ প্রশিক্ষণের লক্ষ্য-যুবদের আত্মবিশ্বাস বৃদ্ধি, শারীরিক ভারসাম্য অর্জন, শৃংখলা ও আত্মনিয়ন্ত্রণ, শারীরিক সক্ষমতা অর্জন এবং জীবনে ইতিবাচক প্রভাব বিস্তার।

অনলাইন নিবন্ধনে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে সারা দেশের ন্যুনত এসএসসি উত্তীর্ণ, শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও প্রশিক্ষণ গ্রহণে সক্ষম ১৮-৩৫ বছর বয়সের বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ ১৫ দিনের সম্পূর্ণ আবাসিক প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করছেন।

যুবকদের জন্য ১০২টি ব্যাচে ৮২৫০ জন এবং যুবতীদের ১২টি ব্যাচে ৬০০ জনসহ সর্বমোট ১১৪টি ব্যাচে তিন বছরের বিভিন্ন সময়ে ৮৮৫০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ চলাকালীন সময়ে প্রশিক্ষণার্থীদের আবাসন, আহার, ট্র্যাকসুট, টি-শার্ট, কেডস, প্রশিক্ষণ ভাতাসহ প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান করা হবে।

সবশেষে মহাপরিচালক প্রধান অতিথিকে সাথে নিয়ে বিকেএসপির বিভিন্ন ক্রীড়া ভেন্যু ঘুরে দেখান। ক্রীড়া উপদেষ্টা বিকেএসপির চলমান কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম