• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে বর্জ্যকে সম্পদে পরিণত করা হবে : ডিএসসিসি প্রশাসক

প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ২:৪৬
আপডেট: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ২:৪৬

বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে বর্জ্যকে সম্পদে পরিণত করা হবে : ডিএসসিসি প্রশাসক
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম জানিয়েছেন, সবার সহযোগিতায় নগরীকে একটি আধুনিক সিটিতে রূপান্তর করাই এখন সরকারের লক্ষ্য।

তিনি বলেন, ‘বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করতেই বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজারের মতো ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে সিটি করপোরেশন।

আজ শনিবার কেরানীগঞ্জের সোয়ারীঘাট লঞ্চঘাটে ডিএসসিসির ‘বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার’ কার্যক্রমে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।

ডিএসসিসি প্রশাসক বলেন, ‘জনগণকে দায়িত্বসচেতন হতে হবে। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরুর মাধ্যমে বর্জ্যকে সম্পদে পরিণত করা হবে।’

বুড়িগঙ্গাকে রক্ষায় সিটি করপোরেশন প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর থেকেই ঢাকার চারপাশে যেসব নদী রয়েছে সেগুলোকে নৌ চলাচলের উপযোগী করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া লং মার্চ না করে সরকারকে সহযোগিতা করতে বিরোধী দলের প্রতি আহ্বানও জানান এই সিটি প্রশাসক

আ/আ

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম