• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বিদ্যুৎ-গ্যাস-পানি এখন রাজনৈতিক উপাদান: আমীর খসরু

প্রকাশ: শনিবার, ১৩ আগস্ট, ২০২২ ৭:১২
আপডেট: শনিবার, ১৩ আগস্ট, ২০২২ ৭:১২

 

বিদ্যুৎ-গ্যাস-পানি রাজনৈতিক উপাদান হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এগুলো এখন রাজনৈতিক পণ্য। কারণ এগুলো তারাই নিয়ন্ত্রণ করছে, তারাই মূল্য নির্ধারণ করছে এই মূল্য জনগণকে পরিশোধ করতে হচ্ছে।

শনিবার (১৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, আওয়ামী লীগ অর্থনীতিক মডেলে তৈরি হয়েছে। যেখানে তারাই ব্যবসা বাণিজ্য করছেন, তারাই লুটপাট করছেন। একেবারে বিচারের বাহির থেকে লুটপাট করেছেন।

তিনি বলেন, আগে লুটপাট করলে দুর্নীতির টাকা দেশে বিনিয়োগ করতো কিছু কিছু লোক। এখন লুটপাট করে দেশের বাহিরে নিয়ে যাচ্ছে টাকা। কারণ এরকম লুটপাট বিশ্বে কোথাও পাবেন না। শত কোটিতে নেই আর হাজার কোটিতে চলে গেছে। এখন হাজার কোটি টাকা আপনি বাংলাদেশের কোথায় পার করবেন। জায়গা তো নেই। তাই সারাবিশ্বে তারা এটি ছড়িয়ে দিচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম