• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

বিভিন্ন স্থানে আগুনের ঘটনায় নাশকতার তথ্য নেই : আইজিপি

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩ ৮:২২
আপডেট: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩ ৮:২২

 

বঙ্গবাজারসহ বিভিন্ন স্থানে আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত কোনো নাশকতার তথ্য নেই বলে উল্লেখ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এ সময় তিনি দাবি করেন যে উগ্রবাদ এখন নিয়ন্ত্রণে রয়েছে।


বৃহস্পতিবার (১৩ এপিল) বেলা সাড়ে ১১ টায় রংপুর জেলা পুলিশের মাল্টিপারপাস হল রুমের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

রংপুর বিভাগ মাদকের ট্রানজিট রুট সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুলিশ প্রধান বলেন, ‘মাদকের বিষয়ে আমরা প্রতিনিয়ত অভিযান চালাচ্ছি। মাদকে আমাদের সন্তানরা জড়িত হচ্ছে, এটা উদ্বেগজনক। আমরা সবাই মিলে মাদকের বিরুদ্ধে কাজ করছি। আমি দৃঢ়ভাবে বলতে পারি, বাংলাদেশ পুলিশের প্রতিটি ইউনিট র‌্যাবসহ সবাই মিলে একযোগে মাদকের বিরুদ্ধে কাজ করছি এবং মাদককে আমরা নিয়ন্ত্রণে রেখেছি।’

আগুন লাগার সাথে উগ্রবাদ কিংবা কোনো দলের নাশকতার বিষয় আছে কিনা প্রসঙ্গে পুলিশ প্রধান বলেন, ‘আপনারা দেখেছেন কিছুদিন আগে বঙ্গবাজারে একটা আগুন লাগার ঘটনা ঘটেছে এবং বিভিন্ন জায়গাতে হচ্ছে। আমরা এখন পর্যন্ত ওই ধরনের কোনো সুনির্দিষ্ট তথ্য পাইনি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি, যদি ওই ধরনের কোনো তথ্য পাই, নিশ্চয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। তবে এই ধরনের তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি।’

‘মাননীয় প্রধানমন্ত্রী জঙ্গিবাদ, সন্ত্রাস এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। সেই নীতির আলোকে আমরা দায়িত্ব পালন করছি,’ বলেন তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম