• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

বিশ্বনাথে প্রবাসী মিছবাহ’র অর্থায়নে ত্রাণ বিতরণ করলেন ইলিয়াসপত্নী লুনা

প্রকাশ: রবিবার, ১০ জুলাই, ২০২২ ৮:৫৫
আপডেট: রবিবার, ১০ জুলাই, ২০২২ ৮:৫৫

 

স্টাফ করেসপন্ডেন্ট

পাহাড়ি ঢল ও টানাবর্ষণে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত বিশ্বনাথ উপজেলা ও পৌর এলাকার বন্যার্তদের মাঝে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হাজী ইন্তাজ আলী মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে এবং ট্রাস্টের চেয়ারম্যান, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক ও যুক্তরাজ্যের কলচেষ্টার বিএনপির সভাপতি মিছবাহ উদ্দিনের অর্থায়নে চাল, খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শনিবার (৯ জুলাই) সকালে পৌর শহরের ডাকবাংলা প্রাঙ্গনে শতাধিক পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে ১০ কেজি করে চাল ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেস্টা মন্ডলীর সদস্য ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা। এরপর পৌর এলাকার বৈদ্যকাপন গ্রামে প্রবাসী মিছবাহ উদ্দিনের নিজ বাড়িতে এলাকার দেড় শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও আরও শতাধিক মানুষের মাঝে নগদ ১ লক্ষ টাকা বিতরণ করা হয়।

বিতরণকৃত খাদ্যসমাগ্রীর মধ্যে ছিল পরিবার প্রতি ১ লিটার ভোজ্যতেল, ২ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১ কেজি লবন, আধা কেজি রসুন ও আধা কেজি আদা।

উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক বশির আহমদের পরিচালনায় ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইলিয়াসপনত্নী তাহসিনা রুশদীর লুনা বলেন, বন্যার্ত মানুষের পাশে নেই আওয়ামী লীগ। আর সরকারের পক্ষ হতে বন্যার্তদের যা ত্রাণ দেওয়া হচ্ছে তাও নামমাত্র। কিন্ত দেশ ও প্রবাসে অবস্থানরত বিএনপি নেতাকর্মীরা সবসময় বন্যার্তদের পাশে থেকে নিজেদের সাধ্যমত মানুষকে সহযোগিতা করে যাচ্ছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম সম্পাদক শামীম আহমদ মেম্বার, সহ সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ খজির, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শাহিন আহমদ, ট্রাস্টের প্রতিনিধি আব্দুন নূর, পৌর বিএনপি যুগ্ম সম্পাদক আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, সহ ত্রাণ বিষয়ক সম্পাদক সেপু চৌধুরী, উপজেলা কৃষক দলের আহবায়ক ইরন মিয়া মেম্বার, সদস্য সচিব সুমন মিয়া, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সামছুল ইসলাম, যুবদল নেতা ময়নুল ইসলাম, ছাত্রদল নেতা লাকী আহমদ, শাহ টিপু প্রমুখ নেতৃবৃন্দ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম