• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

বিস্ফোরণের পর অন্ধ্র প্রদেশের তেল শোধনাগারে ভয়াবহ আগুন

প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ২:২২
আপডেট: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ২:২২

বিস্ফোরণের পর অন্ধ্র প্রদেশের তেল শোধনাগারে ভয়াবহ আগুন
 

ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তমে হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেডের (এইচপিসিএল) তেল শোধনাগারে বিস্ফোরণ হয়েছে। এরপর ভয়াবহ অগ্নিকাণ্ড সৃষ্টি হয়েছে। আগুনের কারণে আশপাশের এলাকায় ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। এনডিটিভির খবরে বলা হয়েছে, শোধনাগারের একটি সালফার পিচ ট্যাংকে আগুনের সূত্রপাত হয়। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ট্যাংক থেকে দাউদাউ করে আগুন জ্বলছে এবং আকাশের দিকে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠছে। বিশাখাপত্তমের পুলিশ কমিশনার শঙ্খব্রত বাগচি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন শুধু ওই ট্যাংকের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। শোধনাগারের অন্য কোনো অংশের জন্য এটি হুমকি তৈরি করেনি।

ঘটনার পর এইচপিসিএল এক বিবৃতিতে জানায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, এ ঘটনায় কেউ হতাহত হননি। শোধনাগারের সব ইউনিট নিরাপদে সচল রয়েছে। বিবৃতিতে বলা হয়, আগুন পিচ ট্যাংক এলাকায় সীমাবদ্ধ ছিল এবং অল্প সময়ের মধ্যেই তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শোধনাগারের সব ইউনিট নিরাপদে কাজ করছে। এইচপিসিএলের বিবৃতি অনুযায়ী, ২০২৬ সালের ২রা নভেম্বর রাত ১০টার দিকে বিশাখাপত্তমের বিশাখ রিফাইনারিতে পিচ ইন্টারমিডিয়েট স্টোরেজ ট্যাংকে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর শোধনাগারের অগ্নিনির্বাপণ ও নিরাপত্তা দল দ্রুত আগুন নেভানোর এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার ব্যবস্থা নেয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম