• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বুড়িগঙ্গায় ডিসি-মেয়রদের গোসল বাধ্যতামূলক করার প্রস্তাব জামায়াত নেতার

প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫ ১০:৫৫
আপডেট: শনিবার, ২৬ জুলাই, ২০২৫ ১০:৫৫

 

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি
রাজধানী ঢাকায় অবস্থিত বুড়িগঙ্গা নদীতে ডিসি-মেয়রদের বছরে দুইবার গোসল বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের।

তিনি বলেন, আমরা ঢাকার চারটি নদী, বিশেষ করে বুড়িগঙ্গা পরিষ্কার রাখতে চাইলে মেয়র ও রাজনীতিবিদদের নেতৃত্বে বছরে অন্তত দুইবার এ নদীতে গোসল করতে হবে। মেয়র, এমপি, ডিসি, এসপি, ডিআইজি, কমিশনার, মন্ত্রী সবাই মিলে যদি বছরে দুইবার নদীতে গোসল করেন, তাহলে মানুষ তা দেখে উৎসাহিত হবে এবং ইনশাআল্লাহ নদীগুলো আপনাতেই পরিষ্কার হয়ে যাবে।

শনিবার (২৬ জুলাই) সকালে রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ নেতা বলেন, সরকার আসে, সরকার যায়। কিন্তু, নদীর দূষণ কমে না; বরং দিন দিন বাড়ছে। তাই আমাদের এখনই উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, ইউরোপ বা চীনের নদীগুলো এত পরিষ্কার কেন? কারণ সেখানে রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে সবার অংশগ্রহণে নদীতে গোসল হয়। যদি নদীর পানি পরিষ্কার না থাকে, তাহলে মেয়র থাকতে পারে না। অথচ, আমরা আমাদের নদীগুলোকে নিজের হাতেই ধ্বংস করে ফেলছি।

অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, ক্ষমতা বা দায়িত্ব পাওয়ার আগে প্রমাণ করতে হবে, আমি সেটা পাওয়ার যোগ্য কি না।

পরিবেশ রক্ষায় গাছ লাগানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি। জামায়াতের এ নেতা বলেন, আমরা যদি ১৬-১৭ কোটি মানুষ নিজেদের বাড়ির আশপাশে গাছ লাগাই, তাহলে দেশে আর কোনো গাছের অভাব থাকবে না। যেখানে আমাদের প্রয়োজন ২৫ শতাংশ বনভূমি, সেখানে রয়েছে মাত্র ৯ শতাংশ। তার মানে, আমরাই পরিবেশ ধ্বংস করছি। সরকারের পাশাপাশি জনগণকেও পরিবেশ ও নদ-নদী রক্ষায় সক্রিয় হতে হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম