• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন: সময় হলে সব জানাবেন বুবলী

প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৩৭
আপডেট: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৩৭

 

বিনোদন ডেস্ক
ছবি :সংগৃহীত
ঢালিউডে জোর গুঞ্জন, মা হতে চলেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। সম্প্রতি একটি অনুষ্ঠানে তার উপস্থিতি এবং শারীরিক পরিবর্তন এই আলোচনাকে উসকে দিয়েছে। তবে বরাবরের মতো এবারও বিষয়টি নিয়ে ধোঁয়াশা রেখেছেন এই নায়িকা।

গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে একটি ব্র্যান্ডের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে হাজির হন বুবলী। অনুষ্ঠানে একটি সাদা ফ্লোর টাচ গাউন পরেছিলেন।

তার একটি ভিডিও ভাইরাল হলে নেটিজেনরা দাবি করেন, ক্যামেরায় তার বেবিবাম্প স্পষ্ট ধরা পড়েছে। এছাড়াও সেই ইভেন্টে উপস্থিত সাংবাদিকদের মনেও কৌতূহল জাগে। বিশেষ করে, তার হাঁটাচলা এবং শারীরিক ভঙ্গি দেখে উপস্থিত অনেকেরই মনে হয়েছে তিনি মা হতে চলেছেন।

সেই অনুষ্ঠানে মা হওয়ার গুঞ্জন নিয়ে বুবলী সরাসরি অস্বীকার না করলেও স্বীকারও করেননি। সেখানে এক প্রশ্নের জবাবে তিনি কৌশলী উত্তর দেন। বুবলী বলেন, আপনাদেরকে আমি কখনই সেই দোষটা দেই না, কারণ আপনারা নিউজ করবেন এটাই খুব স্বাভাবিক। এবং অডিয়েন্সের জায়গা থেকে আগ্রহ থাকবে। তবে সবকিছুরই তো একটা সময় আছে, একটা স্থান-কাল-পাত্র আছে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই।

বুবলী বলেন, আজকে যেহেতু আমরা একটা গ্র্যান্ড লঞ্চিংয়ে এসেছি… সো আমি চাই যে ন্যাচারাল বাই রাখিতে আমরা থাকি আপাতত। যেদিন আমার প্রোগ্রাম হবে সেদিন আমি সব বলব।

এদিকে শোনা যাচ্ছে, বুবলী খুব শীঘ্রই যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন। গুঞ্জন রয়েছে, শাকিব খানের পরামর্শেই তিনি মার্কিন মুলুকে সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং সে সময় শাকিব খানও তার পাশে থাকতে পারেন।

দীর্ঘদিন ধরে শাকিব ও বুবলীর সম্পর্কের দূরত্বের কথা শোনা গেলেও তাদের পুনরায় বাবা-মা হওয়ার গুঞ্জন নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। সাম্প্রতিক সময়ে এ নিয়ে একের পর এক প্রশ্নের মুখে পড়লে বরাবরের মতো কৌশলী উত্তর দিয়ে গেছেন নায়িকা। এবারও তার ব্যতিক্রম হলো না।

গুঞ্জনের সূত্রপাত, গত বছর নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে সন্তান শেহজাদ খান বীরসহ এই জুটিকে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল। তখন থেকেই গুঞ্জন শুরু হয় যে তারা হয়তো আবারও এক হচ্ছেন। বর্তমান পরিস্থিতিতে ভক্তদের মনে প্রশ্ন জেগেছে- বুবলীর সম্ভাব্য সন্তানের বাবা কি তবে শাকিব খানই?

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম