• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি

প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ৯:১৪
আপডেট: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ৯:১৪

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত
বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দলের গুলশান কার্যালয়ে ওই বৈঠক শুরু হয়।

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে ওই বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। তার এই সফরকে ঘিরে প্রস্তুতিমূলক বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

এ ছাড়াও বৈঠকে ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হতে পারে। এই আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনও বৈঠকে উপস্থিত রয়েছেন বলে জানা গেছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম