• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় জেলা প্রশাসকদের কাজ করতে হবে’

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩ ৩:২৫
আপডেট: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩ ৩:২৫

 

তিনি বলেন, ‘বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় জ্ঞান ও দক্ষতার বিকাশ ঘটিয়ে আইন অনুযায়ী জেলা প্রশাসকদের নিষ্ঠার সাথে কাজ করে যেতে হবে।’ আর আধুনিক, তথ্যনির্ভর, জনসম্পৃক্ত এবং স্মার্ট বাংলাদেশ গঠনে জেলা প্রশাসকদের ভূমিকা অনন্য বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

বুধবার (২৫ জানুয়ারি) জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে ‘জেলা প্রশাসক সম্মেলন ২০২৩’ উপলক্ষে জেলা প্রশাসকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে এসব কথা বলেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সারাবিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রীর নির্দেশনায় জেলা প্রশাসকগণ যেভাবে করোনা অভিঘাত মোকাবেলা করেছেন, সরকারের নীতি ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নেও তারা নিবেদিত হলে দেশ সকল প্রতিকূলতা দূর করে সামনে এগিয়ে যাবে।

স্পিকার বলেন, সংবিধান দেশের সর্বোচ্চ আইন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তনের পর দ্রুততম সময়ে সংবিধান দিয়েছেন। নারীদের জন্য সংরক্ষিত আসন জাতির পিতার স্বপ্নের প্রতিফলন। এসময় তিনি জনগণের নিকট সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে প্রধানমন্ত্রী অধিবেশন চলাকালীন প্রতি বুধবার প্রশ্নোত্তর পর্বে ত্রিশ মিনিটব্যাপী উত্তর প্রদান করেন বলে উল্লেখ করেন।

তিনি বলেন, জাতীয় সংসদের জনপ্রতিনিধিরা মাই কন্সটিটিউয়েন্সি অ্যাপের সাহায্যে স্বীয় নির্বাচনী এলাকার সকল তথ্যাদি সাথে সাথে জানতে পারছেন, যা এসডিজি সূচক উন্নয়নে সহায়ক।

তিনি বলেন, জনপ্রতিনিধিদের সাথে নিয়ে জেলা প্রশাসকগণ মাদক সমস্যা রোধ, বাল্যবিবাহ দূরীকরণ ও দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করলে দেশে অচিরেই আর্থ সামাজিক উন্নয়নে গতিশীলতা আসবে।

এ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, বিভিন্ন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম