• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে নির্বাচন করবেন জোনায়েদ সাকি

প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ ২:৪৫
আপডেট: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ ২:৪৫

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৯১ আসনে প্রার্থী ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন। নির্বাচনে দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ব্রাহ্মণবড়িয়া-৬ আসন থেকে লড়ার কথা জানিয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) রাজধানীর হাতিরপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

এর আগে গত ২ নভেম্বর (রোববার) গণসংহতি আন্দোলনের ৫৫ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি নির্বাচিত করা হয়, যেখানে প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী হয়েছেন আবুল হাসান রুবেল।

জোনায়েদ সাকি বলেন, প্রগতিশীল, উদার মধ্যপন্থি দলগুলোকে নিয়ে জোট গঠনের চেষ্টা চলছে। বিএনপির সঙ্গেও আলোচনা চলমান আছে।

নির্বাচনে প্রার্থীদের জামানতের পরিমাণ বাড়ানো ঠিক হয়নি মন্তব্য করে তিনি আরও বলেন, এটি গণতান্ত্রিক পদ্ধতি নয়। জোটের প্রতীকে নির্বাচন করার সুযোগ থাকা উচিত ছিল।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম