• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ভালুকায় বনবিভাগের হয়রানির প্রতিবাদে মানববন্ধন ভুক্তভোগীদের

প্রকাশ: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ৩:৪৬
আপডেট: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ৩:৪৬

 

মোঃ রফিকুল ইসলাম রফিক, বিশেষ প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় বন বিভাগের হয়রানিমূলক মামলা, ঘুষ, চাঁদাবাজি বন্ধের দাবিতে এবং দূর্নীতিবাজ কর্মকর্তাদের বিচারের দাবিতে মানববন্ধন এবং মহসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। সকালে উপজেলার সিডস্টোর বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই কর্মসূচি পালন করে ভুক্তভোগী হাজার হাজার এলাকাবাসী। কর্মসূচিতে তোফায়েল ইবনে জামালের সভাপতিত্বে এবং মঞ্জুর মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য কামাল হোসেন ও আব্দুর রউফ, শাহজাহান সিরাজ, আবুল হোসেন মাস্টার, নাসির উদ্দিন, রফিকুল ইসলামসহ আরো অনেকেই বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা বলেন জনগণকে ঘর-বাড়ী নির্মানে হয়রানি করা যাবে না।

মিথ্যা মামলা দেওয়া যাবেনা। আদালতে চলমান মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বনায়ন করা যাবেনা। ডিমার্কেশন করে সম্পত্তি জনগণকে বুঝিয়ে দিয়ে বনবিভগের সম্পত্তি বনবিভাগ বুঝে নিবে, আদালতে চলমান সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। পাবলিকের নামে বিআরএস রেকর্ডীয় জায়গায় বনায়ন বন্ধ করতে হবে। এছাড়া পতিত স্বৈরাচার আওয়ামী সরকারের মদদপুষ্ট, দুর্নীতিবাজ ভালুকার রেঞ্জ কর্মকর্তা হারুন-অর-রশিদ এবং কাদিগড় বিট অফিসার আনোয়ার হোসেন খানকে চাকরি থেকে বরখাস্তের দাবি জানান। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী ঘন্টাব্যাপী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পরবর্তীতে সেনাবাহিনী এবং প্রশাসনের কর্মকর্তারা এসে জনগণকে দাবি মেনে নেয়ার আশ্বস্ত করলে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম