• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

ভালো খারাপ মিশিয়ে সবটা: কলকাতার অভিনেত্রী ইধিকা

প্রকাশ: মঙ্গলবার, ৯ মে, ২০২৩ ৫:২৭
আপডেট: মঙ্গলবার, ৯ মে, ২০২৩ ৫:২৭

 

বিনোদন ডেস্ক

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিয়তমা’র নায়িকার ভূমিকায় দেখা যাবে কলকাতার অভিনেত্রী ইধিকা পালকে। টেলিভিশন সিরিয়ালের পরিচিত মুখ তিনি। তবে শাকিবের বিপরীতে ইধিকাকে দেখতে নারাজ অনুরাগীদের অনেকেই। এ নিয়ে চলছে বিতর্ক। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ইধিকা। জানালেন, যারা তাকে খারাপ বলছেন তাদের যেন ভালো বলতে পারেন ইধিকা।

এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমকে ইধিকা বলেন, “ভালো খারাপ মিশিয়ে সবটা। মানুষ যেমন প্রশংসা করবেন, তেমনই আবার নিন্দাও করবেন। তাই সবটাই আমাকে গ্রহণ করতে হবে। আমি এসব নিয়ে ভাবছি না। কারও খারাপ লাগলে সেটা বলছে। আমি জানি আমাকে কাজ করতে হবে। তাই কাজে মন দেওয়ারই চেষ্টা করছি। আর চেষ্টা করছি যারা আমাকে খারাপ বলছেন, তাদের যেন ভালো বলাতে পারি”

শাকিবের বিপরীতে ইধিকাকে মনে ধরেনি জনপ্রিয় অভিনেতা ওমর সানিরও। তাই সমালোচনায় পরোক্ষভাবে যুক্ত হয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে তিনি একটি ইঙ্গিতপূর্ণ পোস্টে লিখেছেন, ‘প্রিয়তমা বলতে আমি এইভাবে বুঝি; যেমন বাংলায় সুচিত্রা সেন, কবরী, শাবানা, ববিতা, মৌসুমী, শাবনুর, পূর্ণিমা। আমি এভাবেই ভাবছি। আর এখন কী দেখছি এই হচ্ছে প্রিয়তমা! এত মধুর নামের সাথে মধুর ভাবনা দরকার।’ ইধিকার এ বক্তব্যে যেন এ নায়কও জবাব পেয়ে গেলন।

জানা গেছে, ২০২২ সালে জি-বাংলায় প্রচারিত ধারাবাহিক ‘পিলু’ সিরিয়ালে অভিনয় করেন ইধিকা। এরপর ‘রিমলি’ সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করেন। সিরিয়ালপ্রেমীদের কাছে তিনি মোটামুটি জনপ্রিয়।

‘প্রিয়তমা’র মাধ্যমে এক বছর পর নতুন সিনেমার শুটিংয়ে দেখা যাবে শাকিব খানকে। ছবির সিনেমার কাহিনী লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম