• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

ভাষা শহীদদের প্রতি সন্তানসহ বুবলীর শ্রদ্ধা নিবেদন

প্রকাশ: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩ ২:৪৩
আপডেট: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩ ২:৪৩

 

ভাষার জন্য রক্ত বিসর্জন দেওয়া পৃথিবীর ইতিহাসে বিরল। মহান মুক্তিযুদ্ধে গৌরবময় বিজয় অর্জনের মূলসূত্র বপিত হয়েছিল ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি। বায়ান্নর ভাষা আন্দোলন বাঙালির জীবনে এক গভীর মর্মার্থ বহন করে। সারা বিশ্বে দিনটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। আজ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে রাস্তায় নেমে এসেছিল ছাত্র-জনতা। ১৪৪ ধারা ভেঙে বের করেছিল মিছিল। সেই মিছিলে পুলিশের গুলিতে নিহত হন সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও কয়েকজন।

শহীদদের সেই আত্মত্যাগকে স্মরণ করে প্রতিবছর এদেশের মানুষ পালন করে শহীদ দিবস। জাতির বীর সন্তানদের প্রতি জানায় শ্রদ্ধাঞ্জলি। এরইমধ্যে বিশ্বের দরবারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে দিনটি।

বরাবরের মতো এবারও এদিন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন দেশের মানুষ। ঢালিউড তারকা শবনম বুবলীও রয়েছেন এই দলে। পুত্র বীরকে নিয়ে ভাষা শহীদদের প্রতি জানিয়েছেন শ্রদ্ধা।

আজ ২১ ফেব্রুয়ারি নিজের ফেসবুকে বীরের সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করেছেন বুবলী। ছবিতে তার পরনে একুশের শাড়ি আর বীরের পরনে পাঞ্জাবি। মা-ছেলে একুশের সাজে সজ্জিত হয়ে দাঁড়িয়ে আছেন একগুচ্ছ রজনীগন্ধা ও গ্ল্যাডিওলাস হাতে।

ক্যাপশন দেখে বোঝা গেছে, মা ও সন্তানের এ শ্রদ্ধাঞ্জলি ভাষা আন্দোলনে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়া সূর্য সন্তানদের জন্য। বুবলী লিখেছেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনের সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধান্জলি।’

এদিকে বুবলী শেষ করেছেন ‘প্রহেলিকা’ সিনেমার কাজ। এতে তার বিপরীতে আছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। সিনেমাটির নির্মাতা চয়নিকা চৌধুরী। এছাড়াও একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন এ তারকা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম