• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

ভিসা ইস‍্যু দ্রুত সমাধানে ইতা‌লিকে আহ্বান জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫ ৫:১২
আপডেট: মঙ্গলবার, ৬ মে, ২০২৫ ৫:১২

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশিদের অপেক্ষমাণ ভিসা ইস‍্যু দ্রুত সমাধানের জন্য ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসিকে আহ্বান জানি‌য়ে‌ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (৬ মে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, বৈঠকে ভিসা প্রক্রিয়াকরণ ব্যবস্থাকে সুগম করতে এবং ইতালিতে বাংলাদেশি প্রবাসীদের কল্যাণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশ ও ইতালির মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন মূল্যবোধ এবং অভিন্ন স্বার্থের উপর ভিত্তি করে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধনকে পুনঃপ্রতিষ্ঠিত করার বিষয়েও আলোচনা করা হয়।

উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের অবস্থা পর্যালোচনা করে এবং নিরাপত্তা সহযোগিতা, অভিবাসন ব্যবস্থাপনা, আইন প্রয়োগকারী সহযোগিতা এবং উভয়পক্ষ অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক উন্নয়ন এবং তাদের জনগণের কল্যাণের জন্য পারস্পরিক উপকারী অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে ইচ্ছা প্রকাশ করে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম