• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

ভোটাধিকার রক্ষা করবো, এটা ফাঁকা বুলি নয় : প্রধান নির্বাচন কমিশনার

প্রকাশ: বুধবার, ২ মার্চ, ২০২২ ১০:১১
আপডেট: বুধবার, ২ মার্চ, ২০২২ ১০:১১

 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ভোটাধিকার রক্ষা করবো, এটা ফাঁকা বুলি নয়। আগামী সংসদ নির্বাচনে মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

আজ বুধবার (২ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে এক র‌্যালি শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

সিইসি বলেন, এবারের ভোটার দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে- মুজিববর্ষের অঙ্গিকার, রক্ষা করবো ভোটাধিকার। এই অঙ্গিকারের কথাটি কিন্তু ফাঁকা বুলি হওয়া উচিত না। এটা অবশ্যই অর্থবহ এবং অর্থবহ হতে হবে। যেকোনো অঙ্গিকার অর্থবহ এবং সেই অঙ্গিকার অন্তরে লালন করতে হবে। শুধু মুখের উক্তি দিয়ে প্রচার করলেই হবে না, একে অন্তরে লালন এবং ধারণ করতে হবে।

নির্বাচন কমিশন আয়োজিত শোভাযাত্রাটি সকাল সোয়া ৮টায় মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়ে ৯টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হয়।

এতে অন্যদের মধ্যে নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা, আহসান হাবীব খান, মো. আলমগীর ও আনিছুর রহমান এবং ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারসহ সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। শোভাযাত্রার শুরুতে পায়রা অবমুক্ত করেন সিইসি ও কমিশনাররা।

দেশে চতুর্থবারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন করছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানী ঢাকার মতো সারাদেশেই এ লক্ষ্যে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচির।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম