• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

ভোটার তালিকার ত্রুটি ও জটিলতার কারণে ব্রাকসুর নির্বাচন স্থগিত

প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫ ৯:৪৪
আপডেট: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫ ৯:৪৪

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচন ভোটার তালিকার নানা ত্রুটি ও তথ্যগত জটিলতার কারণে স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোমবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ সিদ্ধান্ত জানানো হয়।

তফসিল অনুযায়ী রবিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র বিতরণ শুরু হয়ে সোমবার বিকেল ৪টায় শেষ হওয়ার কথা ছিল। মনোনয়ন বিতরণ শেষ হওয়ার অল্প কিছুক্ষণ পরই নির্বাচন স্থগিতের ঘোষণা আসে।

সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার ড. মো. শাহজামান, নির্বাচন কমিশনার মো. আমির শরীফ, মো. মাসুদ রানা, ড. মোহসিনা আহসান, মো. হাসান আলী ও ড. প্রদীপ কুমার সরকার।

ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার ড. মোহসিনা আহসান জানান, হলভিত্তিক ভোটার তালিকার অসংগতি দূর না করা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণসহ তফসিলের সব কার্যক্রম স্থগিত থাকবে। তিনি জানান, ভোটার তালিকা চেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আবেদন করার পর যে নথিপত্র প্রদান করা হয়েছে, তাতে একাধিক ভুল তথ্য, অসংগতি ও অসম্পূর্ণতা পাওয়া গেছে। এমন অবস্থায় এ তালিকার ভিত্তিতে নির্বাচন কার্যক্রম অব্যাহত রাখা নির্বাচনশুদ্ধতা, স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতার বিরোধী।

তিনি আরও বলেন, ত্রুটিপূর্ণ তালিকা ব্যবহার করলে প্রার্থীদের বৈধতা নিয়ে জটিলতা সৃষ্টি হবে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

একই সঙ্গে তিনি প্রশ্ন তুলে বলেন, ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য সরবরাহ করে কমিশনকে বিব্রত করার কোনো উদ্দেশ্য সংশ্লিষ্ট দফতরের কারও ছিল কি না, তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের খতিয়ে দেখা উচিত। সঠিক ও নির্ভুল নথিপত্র না পাওয়া পর্যন্ত কমিশন কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না বলেও তিনি জানান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেন, ভোটার তালিকায় ত্রুটি থাকা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। যারা এ ভুলের সঙ্গে জড়িত, তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। তবে তাঁর মতে, নির্বাচন কমিশন চাইলে নির্বাচন কার্যক্রম স্থগিত না করেও চালিয়ে যেতে পারত।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম