• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ভোলার দৌলতখানে বিএনপি’র অফিসে ছাত্রলীগের হামলা,ভাঙচুর

প্রকাশ: সোমবার, ২২ আগস্ট, ২০২২ ১০:৩৪
আপডেট: সোমবার, ২২ আগস্ট, ২০২২ ১০:৩৪

 

ভোলার দৌলতখানে উপজেলা বিএনপি’র কার্যালয়ে হামলা চালিয়ে ও ভাঙচুর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার (২২ আগস্ট) সকাল ১০ টার দিকে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। দলীয় সূত্রে জানাযায়, সোমবার সকালে উপজেলা বিএনপি’র কার্যালয়ের ভেতরে একটি আলোচনা সভা চলছিল।
এসময় ছাত্রলীগের নেতাকর্মীর সংঘবদ্ধ হয়ে বিএনপি’র কার্যালয়ের ভেতরে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে চেয়ার টেবিল ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে। এসময় বিএনপি নেতাকর্মীর দ্রুত কার্যালয় ত্যাগ করেন।
উপজেলা বিএনপির নেতা মাহাবুদ মোর্শেদ কুট্টি জানান, সকালে দলীয় কার্যালয়ে একটি সভা চলাকালে পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা আকস্মিক ভেতরে ঢুকে হামলা চালায় এবং আসবাবপত্র ভাঙচুর করে।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতির সাথে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।
দৌলতখান থানা ওসি মো. বজলার রহমান বলেন, বিএনপি কার্যালয়ে ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করা হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম