• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

খেলা

মধুর প্রতিশোধ, আর্জেন্টিনার জালে এক হালি গোল দিল ব্রাজিল

প্রকাশ: রবিবার, ১০ জুলাই, ২০২২ ৫:২৭
আপডেট: রবিবার, ১০ জুলাই, ২০২২ ৫:২৭

 

স্পোর্টস ডেস্ক

গতবছর নিজেদের ঘরের মাঠে আর্জেন্টিনার কাছে ফাইনালে হেরে কোপা আমেরিকার শিরোপা হাতছাড়া করেছিল ব্রাজিল।

এবার সেই পরাজয়ের প্রতিশোধ নিলে ব্রাজিলের নারী দল। হলুদ জার্সির নারীরা রীতিমতো আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়েছে।

শনিবার রাতে নারী কোপা আমেরিকার গ্রুপপর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা।

কলম্বিয়ার এস্তাদিও সেন্টারিওতে আর্জেন্টিনার জালে গুনে গুনে একহালি গোল জমা করে ব্রাজিল। একটি গোলও শোধ করতে পারেনি আলবিসেলেস্তেরা।

৪-০ গোলের ব্যবধানে সহজ জয়ে কোপার শুভসূচনা করেছে সেলেকাওরা।

পুরো ম্যাচেই দাপট দেখিয়েছে ব্রাজিল। দুই অর্ধে দুটি করে গোল করেছে ব্রাজিল।

২৮তম মিনিটে আর্জেন্টিনার জালে বল জড়িয়ে দেন আদ্রিয়ানা লিল ডা সিলভা। ৩৬ মিনিটে বেত্রিজ জানেরাত্তোর গোলে ব্যবধান দ্বিগুণ করে সেলেকাওরা।

২-০ স্কোরলাইনে প্রথমার্ধ শেষ হয়।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন আদ্রিয়ানা। আর ৮৭ মিনিটে ক্রিশ্চিয়ান ডি অলিভেইরার গোলে হালিপূরণ করে ব্রাজিল।

এই জয়ের সুবাদে বি গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে ব্রাজিল। গ্রুপের অন্য ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে ভেনেজুয়েলা।

মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় উরুগুয়ের বিপক্ষেই খেলবে ব্রাজিল। একইসময় পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম