• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে সন্ত্রাস ছড়াচ্ছে ইসরায়েল’, মুখ ফসকে বলে ফেললেন মার্কিন দূত

প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫ ৪:৫৯
আপডেট: শনিবার, ২১ জুন, ২০২৫ ৪:৫৯

 

ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া এক বক্তৃতায় মার্কিন দূত ডরোথি শিয়া ভুলবশত ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে ‘বিশৃঙ্খলা, সন্ত্রাস এবং দুর্ভোগের’ জন্য দায়ী করেন। অবশ্য তাৎক্ষণিকভাবে তিনি ভুল শুধরে নেন!

নিজের বক্তব্য সংশোধন করে শিয়া পরে ইসরায়েল-ইরান সংঘাতের জন্য ইরানকেই দায়ী করেন। তিনি বলেন, তেহরানের উচিত ছিল তার পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণের জন্য একটি চুক্তিতে সম্মত হওয়া।

এ ঘটনা জাতিসংঘের গুরুত্বপূর্ণ বৈঠকে, যেখানে ইসরায়েল-ইরান সংঘাত নিয়ে আলোচনা চলছিল, সেখানে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। যদিও শিয়া দ্রুত তাঁর ভুল সংশোধন করেন এবং ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার বিরুদ্ধে ইসরায়েলের পদক্ষেপের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

কিন্তু এ ঘটনা কূটনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে ব্যাপক হাস্যরসও চলছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম