• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

মধ্যরাতে ওয়ারীতে আগ্নিকাণ্ড

প্রকাশ: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩ ১০:০০
আপডেট: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩ ১০:০০

 

রাজধানীর ওয়ারীর পুলিশ ফাঁড়ির সামনে একটি ছয় তলা ভবনের দোতলায় মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার ৪৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও ৮টি ইউনিট যোগ হয়ে মোট দশটি ইউনিট কাজ করে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টাফ অফিসার শাহজাহান শিকদার এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় রাত ২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে পোস্ট অফিসের গলিতে পুলিশ ফাঁড়ির সামনে হঠাৎ ট্রান্সফরমার ব্লাস্ট হয়। এরপর সামনে থাকা বেবিশপ নামের শোরুমে ধোঁয়া দেখা যায়। পরে আগুন দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম