• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

মবের ক্ষেত্রে আমরা কোনো ধরনের ছাড় দেই নাই: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫ ১:৫৬
আপডেট: সোমবার, ৪ আগস্ট, ২০২৫ ১:৫৬

 

জনতার আওয়াজ
ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মব ভায়োলেন্স আগের থেকে কমেছে। আস্তে আস্তে আরও কমে যাবে। মবের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় আমরা দেই নাই।র ন

সোমবার (৪ আগষ্ট) দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন।

নির্বাচন নিয়ে পুলিশের প্রস্তুতি কেমন এবং আওয়ামী লীগ অংশ নেবে কি নেবে না তা নিয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে কে অংশ নেবে আর কে অংশ নেবে না সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় না। আমার হলো নির্বাচন যে সময় হবে; সে সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে সেজন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। এরআগেও আমরা বলেছি যে আমরা এজন্য প্রশিক্ষণ দিচ্ছি।

অভিযোগ আছে আপনারা কোনো দলকে বেশি প্রোটেকশন দিচ্ছেন; কোনো দলকে কম দিচ্ছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সবাইরে সমান সুরক্ষা দিচ্ছি। তবে যে বেশি ভালনারেবল তারে একটু বেশি সুরক্ষা দেওয়া হয়, আর যে একটু কম তারে একটু কম দেওয়া হয়। আপনারা তো ভালনারেবল না, এজন্য আপনাদের সুরক্ষার দরকার হয় না।

ভালনারেবলটা কীভাবে নির্ধারণ করেন জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমাদের বিভিন্ন এজেন্সি আছে ও আপনাদের থেকে এই তথ্য পাই।

এই বাহিনী দিয়ে নির্বাচন সুষ্ঠু হবে সেই কনফিডেন্সে আছে কি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই বাহিনী দিয়েই নির্বাচন হবে আল্লাহ দিলে। খুব ভালো নির্বাচন হবে এবং ভালোভাবে হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম