• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

মসজিদে জুতা চুরি নিয়ে সংঘর্ষে আহত ১০

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫ ৪:৩৩
আপডেট: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫ ৪:৩৩

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গোকুলনগর গ্রামে মসজিদে জুতা চুরি নিয়ে দুইদল গ্রামবাসির মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। বুধাবার রাতে তারাবীর নামাজের পর এই সংঘর্রে ঘটনা ঘটে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের ১০ ব্যক্তি আহত হন। আহদের উদ্ধার করে শৈলকুপা ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান, দিগনগর ইউনিয়নের গোকুলনগ গ্রামের আধিপত্য নিয়ে আব্দুল মালেক ও আমজাদ হোসেনের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। গত কয়েকদিন ধরে গ্রামের মসজিদের তারাবির নামাজ থেকে আব্দুল মালেকের সমর্থকদের জুতা ও সেন্ডেল রহস্যজনক ভাবে হারাতে থাকে। বুধবার রাতেও একই ঘটনা ঘটলে নামাজ শেষে মালেক সমর্থক ও আমজাদ সমর্থকদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সঘর্ষে নজরুল ইসলাম, সুজন বিশ^াস, উত্তম বিশ^াস ও রিপন বিশ^াসসহ ১০ ব্যক্তি আহত হয়। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, গোকুলনগর গ্রামে তারাবির নামাজ খুব সম্ভব কুকুর খেলার ছলে সেন্ডেল নিয়ে যায়। এ ঘটনায় গ্রামের একপক্ষ আরেক পক্ষের দোষারোপ কতে থাকে। যা এক পর্যায়ে সংঘর্ষে রুপ নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়েন্ত্রনে নিয়ে আসে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম