• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

মহাখালীতে নির্বাচনী প্রচারণাকালে হিরো আলমের ওপর হামলা

প্রকাশ: বুধবার, ৫ জুলাই, ২০২৩ ৬:০৮
আপডেট: বুধবার, ৫ জুলাই, ২০২৩ ৬:০৮

 

ডেস্ক নিউজ

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে নির্বাচনী প্রচারণার সময় ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ দুপুরে দফায় দফায় আওয়ামী লীগের নেতাকর্মীরা তার ওপর হামলা চালিয়েছে বলে দাবি করেছেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুর ১২টার দিকে মহাখালীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইসিডিডিআরবি) গেট সংলগ্ন সড়ক দিয়ে সাততলা বস্তিতে প্রবেশ করতে গেলে ২০-২৫ জন নারী সদস্যের একটি দল হিরো আলমকে বাধা দেয়। বাধা এড়িয়ে বস্তিতে প্রবেশের চেষ্টা করলে তার ওপর হামলা করা হয়। এ সময় বস্তির বাসিন্দা পরিচয়ে কয়েকজন কিশোর এবং একাধিক ব্যক্তি হামলায় অংশ নেন। দফায় দফায় হামলার একপর্যায়ে আইসিডিডিআর,বি কমপ্লেক্সে আশ্রয় নেন হিরো আলম। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। হামলার ফলে জনসংযোগ স্থগিত ঘোষণা করে বিচার চাইতে তাৎক্ষণিক নির্বাচন কমিশনে যাওয়ার ঘোষণা দেন তিনি।

হিরো আলম অভিযোগ করেন, ‘সাততলা বস্তি এলাকায় জনসংযোগের সময় আমার ওপর নারী বাহিনী দিয়ে হামলা চালানো হয়েছে। তারা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। এই হামলা প্রমাণ করেছে নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু হবে না।

অপরদিকে হামলায় অংশগ্রহণ করা নারীরা বলেন, হিরো আলম আমাদের ওপর আগে হামলা করেছে, আমরা প্রতিহত করেছি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম