• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে মির্জা ফখরুলের বৈঠক

প্রকাশ: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩ ৪:৩৩
আপডেট: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩ ৪:৩৩

 

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বৈঠক করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার দুপুর ১টা ১০ মিনিটে মার্কিন দূতাবাসে প্রবেশ করেন বিএনপি মহাসচিব। দুপুর আড়াইটায় তিনি দূতাবাস থেকে বের হন।

অন্যান্য সময় বিদেশী রাষ্ট্রদূত বা কূটনীতিকদের সাথে বৈঠকের সময় বিএনপির কয়েকজন নেতা থাকলেও আজ একাই পিটার হাসের সাথে বৈঠক করেন মির্জা ফখরুল।

এর আগে গত রোববার দুপুরে পিটার হাসের সাথে বৈঠক করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিএনপি নেতারা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম