• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

মিডিয়া ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করে, বিচ্যুতি ঘটলে প্রচার করবেন : সিইসি

প্রকাশ: রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩ ৯:২৩
আপডেট: রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩ ৯:২৩

 

মিডিয়া ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, মিডিয়ার ভূমিকা নিয়ে খুব একটা বেশি কথা বলার প্রয়োজন পড়ে না। আমরা যদি মিডিয়াকে দেশ থেকে একেবারেই ব্লাকআউট করে দিতে পারি, তাহলে কিন্তু দেশে ডিজাস্টার হয়ে যাবে। রাষ্ট্রই বিনষ্ট হয়ে যাবে। মিডিয়া সকলকে চাপে রাখে। মিডিয়ার কারণে আমরাও কিন্তু চাপে থাকি। কি বলতে কি বলে ফেলি। কোনটা বলতে হবে, কোনটি গোপন রাখতে হবে। কারণ মিডিয়া তো সব প্রচার করে দেবে। আমাদের মধ্যে যদি কোনো বিচ্যুতি ঘটে তাহলে প্রচার করবেন।

আজ রবিবার (২৯ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন ‘রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’র নতুন কমিটির দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন।

তিনি বলেন, এখানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে যোগদানের পর থেকে মিডিয়ার ভূমিকাটা অত্যন্ত কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। আমরা এমনিও মিডিয়ার সাথে পরিচিত। কারণ ঘুম থেকে উঠেই আমরা পত্রিকা পড়ি। মিডিয়া আমাদের জ্ঞান, মেধা ও দায়িত্ববোধকে জাগ্রত করে। আমরা শুধু বই পড়েই জ্ঞান অর্জন করি তা নয়।

সিইসি বলেন, আপনারা বস্তনিষ্ঠভাবে সংবাদ সংগ্রহ করবেন, পরিবেশন করবেন। আমাদের মধ্যে যদি কোনো বিচ্যুতি ঘটে এবং সেটি যদি আপনাদের দৃষ্টিতে চলে আসে তাহলে সেটি কেনো প্রচার করবেন না? আমার বিচ্যুতি ঘটবে কেনো? সেগুলো আপনারা করবেন। আপনারা সেটি করেন বলেই ক্ষমতার মধ্যে ভারসাম্য অনেকটা তৈরি হয়।

কাজী হাবিবুল আউয়াল বলেন, সামনে সাধারণ নির্বাচন আসছে। এই নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রবল আগ্রহ সৃষ্টি হয়েছে রাজনৈতিক কারণে, ঐতিহাসিক কারণে। সেই নির্বাচনটা ঘনিয়ে আসছে। এখানে আপনাদের ভূমিকা যদি বস্তুনিষ্ঠ হয়। তাহলে সকলের মাঝে ইতিবাচক হয়। নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করেন মিডিয়ার কারণে তারাও সচেতন থাকেন। এমনকি যারা শক্তিমান তারাও মিডিয়ার ভূমিকাকে মূল্যায়ন করেন, যদি তারা বিবেকবান হন।

নতুন কমিটিকে শুভেচ্ছ জানিয়ে সিইসি আরও বলেন, আপনারা কিন্তু দায়িত্ব পেয়েছেন, ক্ষমতা না। অনেক সময় রাজনৈতিক নেতারা বলে থাকেন যে আবার ক্ষমতায় এসে দেখিয়ে দেবো। আসলে সেটা দায়িত্ব। কোনো আইনে কিন্তু ক্ষমতার কথা লেখা নাই। আমরা দায়িত্বটাকে ক্ষমতার দৃষ্টিতে দেখতে চাই। ক্ষমতাটা উপভোগ করি। দায়িত্ব পালন করতে খুব কষ্ট লাগে।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) বলেন, আপনারা যা ইচ্ছা লিখতে পারেন। কারণ আপনারা আপনাদের কাজের জন্য নিজেদের কাছে নিজেরা দায়বদ্ধ।

নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেন, নির্বাচনে সাংবাদিকদের বড় ভূমিকা রয়েছে। আপনারা কমিশনের গঠনমূলক সমালোচনা করবেন। পাশাপাশি কমিশনের কার্যক্রম ইতিবাচকভাবে তুলেও ধরবেন। তবে নির্বাচনের উপর জনগণের নেতিবাচক ধারণা তৈরি না হয় সেই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম