• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

মির্জা ফখরুলসহ কারাবন্দি নেতাদের পরিবারের পাশে বিএনপি

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪ ৮:২৭
আপডেট: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪ ৮:২৭

 

নিউজ ডেস্ক
কারাবন্দি দলের নেতাদের বাসায় গিয়ে পরিবারের খোঁজ নিয়েছেন বিএনপির নেতারা। বৃহস্পতিবার বিকাল ৪টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গুলশানের বাসায় যান দলটির নেতারা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিকাল ৪টায় মির্জা ফখরুলের বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদ আহমেদ মানিক ও মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস।

মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগমের সঙ্গে স্বাক্ষাৎ করেন তারা। এসময় মঈন খান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মির্জা ফখরুলের স্ত্রী কাছে তার পরিবারের খোঁজ নেন।

সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় গিয়ে তার পরিবারের খোঁজ-খবর নিয়েছেন দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির সংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ত্রাণ বিষয়ক সম্পাদক হাজী আমিনুল ইসলাম ইয়াসিন। বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের খোঁজ নিয়েছেন স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। বিকালে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বাসায় গিয়ে তার পরিবারের খোঁজ নিয়েছেন দলটির ভাইস-চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী।

শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে কারাবন্দি নেতাদের পরিবারের খোঁজ নিচ্ছেন কেন্দ্রীয় নেতারা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম