• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ম্যাজিস্ট্রেটের সামনেই হাতপাখার কর্মীদের বেধড়ক পেটালো নৌকার কর্মীরা

প্রকাশ: সোমবার, ১২ জুন, ২০২৩ ১:০৫
আপডেট: সোমবার, ১২ জুন, ২০২৩ ১:০৫

 

ডেস্ক নিউজ

এই তোর এখানে কি, তুই এখানে কি করিস- বলেই হাতপাখার কর্মী-সমর্থকদের ওপর হামলা হয়। এরপর আওয়ামী লীগের প্রায় ১৫-২০ জন কর্মী চড়াও হন তাদের ওপর। হাতপাখার কর্মীদের পেটাতে পেটাতে কেন্দ্রের সামনে থেকে দূরে নিয়ে যান তারা। এরপর তারা ফিরে এসে বলতে থাকেন, আর কেউ জামায়াত-শিবির আছে এখানে। এরপর একটি গেটের ভেতরে হাতপাখার কর্মী-সমর্থকদের ওপর চড়াও হন তারা। এরপর পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন। সেখানেই উপস্থিত ছিলেন ম্যাজিস্ট্রেট। হামলার ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসেন দায়িত্বরত বিজিবি সদস্যরা। কিন্তু হাতপাখার কর্মী-সমর্থকরা অভিযোগ করেন- বিজিবিকে অন্য রাস্তায় নিয়ে গেছে ম্যাজিস্ট্রেট।

এবিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হননি ম্যাজিস্ট্রেট। ঘটনাটি ঘটে দরগাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে।

এসময় তিনি নিজের নাম বলতেও অস্বীকৃতি জানান। এই হামলার আগে হাতপাখার এক কর্মী বলেছিলেন, আমাদের কেন্দ্রের সামনে যাইতেই দিচ্ছে না। গেলেই তাড়িয়ে দিচ্ছে।
বর্তমানে ওই কেন্দ্রে পুলিশ, র‍্যাব, বিজিবির সদস্যরা উপস্থিত রয়েছেন। পরিস্থিতি শান্ত রয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম