• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

যারা সংস্কার চায় না তারা বুদ্ধিপ্রতিবন্ধী: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫ ১২:৩৮
আপডেট: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫ ১২:৩৮

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

যেসব রাজনৈতিক দল সংস্কারের বিরুদ্ধে তাদের কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। কোনো দলের নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘অনেক রাজনৈতিক দল রয়েছে, যারা সংস্কার চায় না। তারা বুদ্ধিপ্রতিবন্ধী। তাদের জন্যই সংস্কার আটকে রয়েছে। তাদের সুস্থ করে তোলার আহ্বান জানাচ্ছি।’

বুধবার (৩ ডিসেম্বর) আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী ব্যক্তি দিবস উপলক্ষে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

কোটায় আটকে না থেকে সর্বক্ষেত্রে প্রতিবন্ধী উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা কোথাও আবদ্ধ থাকতে চাই না। সবাইকে সংসদে দেখতে চাই। কেউ পিছিয়ে থাকবে কেন? এরই মধ্যে একজন প্রতিবন্ধীকে রংপুর থেকে এনসিপির মনোনয়ন দেওয়া হয়েছে।’

সভায় দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, ‘এনসিপি গণমানুষের দল হওয়ার কারণেই জুলাই সনদে সই করেনি।’

তিনি বলেন, ‘নির্বাচনের দিন আয়োজিত গণভোটই বৈধতা দেবে জুলাই সনদকে।’

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে ‘সরকারের ক্ষমতা কার কাছে রক্ষিত’- এমন প্রশ্ন তোলেন সামান্তা। জুলাই সনদ প্রতিবন্ধকতা পেয়ে আটকে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের প্রেসিডেন্ট দ্বারা সই হওয়া এই সনদ জুলাই সনদ নয়।’

দলের মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশে তিনি বলেন, ‘এমন একটি বাংলাদেশ তৈরি করতে চাই, যেখানে শারীরিক যোগ্যতাই একমাত্র মাপকাঠি হবে না। প্রতিবন্ধীদের সংসদে পৌঁছে দেওয়ার রাজনীতি করতে চায় এনসিপি।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম