• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আইন-আদালত

যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূতের বিরুদ্ধে মামলা করছেন দুদকের আইনজীবী

প্রকাশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪ ৪:৪৮
আপডেট: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪ ৪:৪৮

 

জনতার আওয়াজ ডেস্ক
দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম খান বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত পিটার হাসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চেয়ে বলেছেন, নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মামলা সংক্রান্ত তার বক্তব্য আদালত অবমাননার শামিল।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘বাংলাদেশের শ্রম আইন না জেনে ও না বুঝে একজন বিদেশি রাষ্ট্রদূত আমাদের দেশে বসে এ ধরনের মন্তব্য করতে পারেন না ‘

ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলাগুলো বাংলাদেশের শ্রম আইনের অপব্যবহারের উদাহরণ হতে পারে বলে এর আগে মন্তব্য করেছিলেন পিটার হাস। মার্কিন দূতাবাস একটি বিবৃতি জারি করেছে যেখানে হাস বলেছেন যে, ইউনূস এবং তার সহকর্মীদের বিরুদ্ধে চলমান মামলাগুলির অগ্রগতি যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। রাষ্ট্রদূত উদ্বেগ প্রকাশ করেন যে, এসব মামলা বাংলাদেশের শ্রম আইনের অপব্যবহারের উদাহরণ হতে পারে।

উল্লেখ্য, শ্রমিকদের অর্থ লোপাট, কল্যাণ তহবিলের অর্থ আত্মসাৎ এবং সহযোগী অন্যান্য প্রতিষ্ঠানে অর্থ স্থানান্তর করা। এমন গুরুতর সব অভিযোগে দেশব্যাপী ১৬৮টি মামলা রয়েছে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম