• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় প্রবাসীদের ফেরানো হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬ ৭:১১
আপডেট: সোমবার, ২৩ মার্চ, ২০২৬ ৭:১১

 

ফরিদপুর প্রতিনিধি
ছবি প্রতিনিধি
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় ইরানসহ বিভিন্ন দেশ থেকে প্রবাসীদের দেশে ফেরানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন,মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। পরিস্থিতি বিবেচনায় ইরানসহ বিভিন্ন দেশ থেকে প্রবাসীদের দেশে ফেরানো হচ্ছে। পরবর্তীতে আরও প্রবাসী পর্যায়ক্রমে ফিরবেন।

সোমবার (২৩ মার্চ) দুপুরে ফরিদপুরের নগরকান্দায় তালমা নাজিম উদ্দিন স্কুলে মিলন মেলায় একথা বলেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমাদের মিশনগুলো প্রবাসীদের সঙ্গে যোগাযোগ রাখছে। তারা যেন নিরাপদে থাকতে পারে, সেটি দেখার চেষ্টা করছি। আশা করি এই যুদ্ধাবস্থা দ্রুত শেষ হবে। বাংলাদেশ চায় সমস্যার সমাধান কূটনীতি ও আলোচনার মাধ্যমে হোক।

ইরান থেকে ১৮৬ প্রবাসী দেশে ফিরেছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে আরও প্রবাসী আনা হবে। যারা ফেরত আসতে চায় তাদের আমরা ফিরিয়ে আনার প্রস্তুতি রেখেছি।

তিনি বলেন, শেখ হাসিনাকে দেশের আইন অনুযায়ী ফিরিয়ে নিয়ে এসে বিচারের ব্যবস্থা করা হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম