• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

রাজধানীর কমলাপুর এলাকায় জড়ো হচ্ছে বিএনপি নেতা কর্মীরা

প্রকাশ: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩ ২:২৬
আপডেট: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩ ২:২৬

 

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর কমলাপুর এলাকায় জড়ো হচ্ছে দলটির নেতাকর্মীরা। বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় কমলাপুর স্টেডিয়ামের সামনে থেকে শুরু হয়ে খিলগাঁও মোড় হয়ে মালিবাগ বাজারের সামনে গিয়ে এই পদযাত্রা কর্মসূচি শেষ হবে।

দুপুর আড়াইটায় বিএনপির এই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১টার পর থেকেই নেতা কর্মীরা কমলাপুর এলাকায় এসে জড়ো হতে থাকে।

গণতন্ত্র পুনরুদ্ধার, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং ১০ দফা দাবি আদায়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই পদযাত্রা কর্মসূচি আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

পদযাত্রা কর্মসূচির সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। সঞ্চালনা করবেন ঢাকা দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।

এর আগে গত শনিবার (২৮ জানুয়ারি) রাজধানীর বাড্ডা থেকে রামপুরা হয়ে মালিবাগ হোটেল পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

এরপর সোমবার (৩০ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ী থেকে এ পদযাত্রা শুরু হয়ে শ্যামপুর পর্যন্ত কর্মসূচি পালন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

গতকাল মঙ্গলবার (৩১ জানুয়ারি) গাবতলি থেকে শুরু হয়ে মাজার রোড হয়ে মিরপুর ১০ নম্বর গোল চত্ত্বর পর্যন্ত কর্মসূচি পালন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম