• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

রাজনীতি ও নির্বাচনের মাঠে খেলতে চান ওবায়দুল কাদের

প্রকাশ: শনিবার, ১৬ জুলাই, ২০২২ ৯:৩০
আপডেট: শনিবার, ১৬ জুলাই, ২০২২ ৯:৩০

 

স্টাফ করেসপন্ডেন্ট

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খেলা হবে। রাজনীতির মাঠে খেলা হবে। নির্বাচনের মাঠে খেলা হবে। আসুন খেলায়, আসুন। নির্বাচন আর রাজনীতির মাঠে আসুন। আগুন নিয়ে খেলবেন না, আমরা প্রতিরোধ করবো। আওয়ামী লীগ জনগণকে সে আগুনের খেলা প্রতিরোধ করবে।

শনিবার (১৬ জুলাই) ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, চলার পথে আমাদের শত্রু-মিত্র চিনতে হবে। কথায় আছে, যে একবার বিশ্বাস ঘাতক, সে বারবার বিশ্বাস ঘাতক। আওয়ামী লীগের কর্মীদের হুঁশিয়ার থাকতে হবে। সর্তক থাকতে হবে। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শক্তি দিতে হবে। শক্তি দিতে হবে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হবে। কথায়-কথায় নিজেরা অন্তরকলোহ করবেন না। খুব ঝুঁকিপূর্ণ সময়, এসময় ঐক্যের কোনো বিকল্প নেই। সবাই ঐক্যবদ্ধ থাকবেন, কেউ কিছু করতে পারবে না।

‘সরকার পতনের সাইরেন বাজতে শুরু করেছে’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, সাইরেনটা কোথায় শুনলেন। রাস্তায় যখন গাড়ী চলে ঐ সাইরেন শুনেছেন। কি সাইরেন শুনেছেন? শুনতে পাবেন আপনাদের বিদায়ের ঘন্টা বেজে গেছে। নেতিবাচক রাজনীতি আপনাদেরকে অপ্রাসঙ্গিক করেছে। আপনাদেরই বিদায় ঘন্টা বেজে যাচ্ছে। আওয়ামী লীগের নয়।

১/১১ এর সময়ের কথা স্মরণ করে তিনি বলেন, এদেশের রাজনীতিকদের একটা অংশ জরুরি সরকারকে সহযোগিতা না করতো বাংলাদেশে ওয়ান এলিভেন টিকতে পারতো না। এগিয়ে নেয়া কঠিন ছিলো। অনেক রাজনীতিক সেদিন তত্বাবধায়ক সরকারের সাথে যোগসাজশ করে মাইনাস ফর্মুলায় নিয়ে গিয়েছিলো।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, এডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানসহ অন্যরা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম