• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

রাজশাহীতে বিএনপির গণসমাবেশের আগের দিনই গণমানুষের ঢল

প্রকাশ: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২ ১১:০৫
আপডেট: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২ ১১:০৫

 

রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দান। এখানেই শনিবার দুপুর ২টায় বিএনপির পূর্বঘোষিত গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এর আগেই বিএনপির নেতাকর্মীদের পথে পথে পুলিশি বাধা, বাস ও সিএনজি ধর্মঘট অতিক্রম করেও সমাবেশস্থলে এসে পৌঁছেছেন।

আজ শুক্রবার (০২ ডিসেম্বর) দুপুরে গিয়েই দেখা গেল সমাবেশস্থল মাদ্রাসা ময়দান এলাকা গণমানুষের ঢল নমেছে, দেখে যেন মনে হচ্ছে একটু পরেই শুরু হবে সমাবেশ। মাদ্রাসা মাঠ এলাকার আশপাশের এলাকায় এখন তিল ধারণের জায়গা নেই। রাজশাহী বিভাগীয় গণসমাবেশের আগের দিনই বিএনপির নেতাকর্মীদের পদচারণায় পরিপূর্ণ সমাবেশস্থল।

এদিকে সমাবেশে অংশ নিতে দলটির অর্ধশতাধিক কেন্দ্রীয় নেতা ঢাকা থেকে রাজশাহী পৌঁছেছেন। তাঁদের স্বাগত জানাতে দিনভর নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিলও করেছেন।

শুক্রবার জুমার নামাজের পর সরেজমিনে গিয়ে এ দৃশ্য দেখা যায়। দুপুর থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে, মাইক্রোবাস, মোটরসাইকেল ও পিকআপে নেতাকর্মীরা আসা শুরু করেছেন। বর্তমানে মাদ্রাসা মাঠ এলাকায় আশপাশের এলাকা এবং পদ্মার নদীর তীর এলাকায় বিএনপির অসংখ্য নেতাকর্মী অবস্থান করছেন।

তাদের সাথে কথা বলে জানা গেছে, তারা রাজশাহীর বিভাগের বিভিন্ন জেলাগুলো থেকে এসেছেন। তারা ব্যানার-পোস্টার নিয়ে নেচেগেয়ে স্লোগান দিচ্ছেন। শনিবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। সমাবেশকে কেন্দ্র করে তাদের এই আগমন।

এর আগে দুপুরের দিকে সমাবেশস্থল এলাকায় ঘুরে দেখা যায়, জুমার নামাজ আদায়ের পরপরই রাজশাহীর বিভিন্ন মসজিদ, উপজেলা ও জেলার বাইরে থেকে আসা নেতাকর্মীরা মাঠের দিকে ছুটছেন। এ সময় তাদের নানা স্লোগান ব্যবহার করে মিছিল করতে দেখা যায়। মাঠের এক কোণায় কর্মীদের খাবার দেন নেতারা। তবে বিকেল হতেই শুরু করে ভিন্ন দৃশ্য। নেতাকর্মীদের উপস্থিতিতে মাঠ একদম পরিপূর্ণ হয়ে ওঠে। এখনো বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা আসছেন।

এদিকে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে নগরীতে বিক্ষোভ মিছিল করেছেন। এছাড়া রাত পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার থেকে শুক্রবার দুপুর পর্যন্ত শহর দৃশ্যত শান্ত থাকলেও বিকেলের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের মহড়ার কারণে খানিকটা উত্তেজনা বেড়েছে। মোটরসাইকেল মহড়া থেকে ভীতি ছড়ানোর অভিযোগ করেছেন বাইরে থেকে আসা বিএনপির নেতাকর্মীরা। তবে এখনো শহরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নগরীর সবচেয়ে ব্যস্ততম এলাকা রেলগেট, শিরোইল, ভদ্রা, তালাইমারী বাসস্ট্যান্ডে সকাল ৯টায় গিয়ে দেখা যায়, কোনো বাস গন্তব্যে ছেড়ে যায়নি বা এ নগরীতে আসেনি। ঢাকা-রাজশাহী মহাসড়কে চলাচল করছে শুধু রিকশা। এরই মধ্যে ভ্যানে করে শহরে বেশ কিছু নেতাকর্মীকে প্রবেশ করতে দেখা যায়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম