• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

রাজারহাটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফলদবৃক্ষ চারা বিতরণ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫ ৩:০১
আপডেট: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫ ৩:০১

 

কুড়িগ্রাম প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

‘প্লাস্টিক দাও একটি করে ফলদবৃক্ষ চারা গাছ নাও’ এই কর্মসূচী দিয়ে কুড়িগ্রামের রাজারহাটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফলদবৃক্ষ চারা বিতরণ করলেন আল মিজান মাহিন।

বুধবার (২৫ জুন) বেলা ১০টায় রাজারহাট রেল স্টেশন চত্বরে প্লাটিক বোতল বা প্লাস্টিক প্যাকেট জমা নিয়ে চারা বিতরনের উদ্বোধন করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান।

এসময় উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল কুদ্দুস ও প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল উপস্থিত ছিলেন।

দিনব্যাপী কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষায় ২ শতাধিক ফলদবৃক্ষ চারা গাছ বিতরণ করেন। আলমিজান মাহিন জুলাই যোদ্ধা ও ৫ আগষ্টে আন্দালনে রাজারহাট উপজেলায় সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি রাজারহাট উপজেলা ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম