• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

রাষ্ট্রের প্রয়োজনে সরকারের পতন হবে : আ স ম রব

প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১:৫৮
আপডেট: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১:৫৮

 

জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘ভোটারবিহীন অনির্বাচিত ও অসাংবিধানিক সরকারের পতন ঘটবে কোনো ষড়যন্ত্রে নয়, সরকারের পতন ঘটবে রাষ্ট্রের প্রয়োজনে, জনগণের পরিকল্পনায়।’

আজ শুক্রবার পুরানা পল্টনে ফেনী জেলা সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত জেএসডির কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রব বলেন, ‘জনগণের সম্মতিবিহীন ও অবৈধ সরকারকে বিদায় করা জনগণের রাজনৈতিক কর্তব্য। সরকারকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে অপসারণ করা ঐতিহাসিকভাবে অনিবার্য হয়ে পড়েছে।’ কর্তৃত্ববাদবিরোধী চলমান গণতান্ত্রিক আন্দোলনে শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবীসহ সব সমাজশক্তির সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই চূড়ান্ত বিজয় অর্জন করা সম্ভব বলেন তিনি। এ লক্ষ্যে তিনি আন্দোলনরত সব দল ও জোটকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় আরও বক্তব্য দেন সভায় দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, তানিয়া রব, মো. সিরাজ মিয়া, অ্যাডভোকেট কে এম জাবির, হীরালাল চক্রবর্তী প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম