• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

রূপগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশ: বুধবার, ৭ জুন, ২০২৩ ৪:৪৭
আপডেট: বুধবার, ৭ জুন, ২০২৩ ৪:৪৭

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসায়ী মো. সাইদুল রহমান (২০) ও তার প্রধান সহযোগী ইয়াছিন (১৯) কে ৪০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৩।
মঙ্গলবার (৭ জুন) গভীর রাতে একটি ট্রাক (ঢাকা মেট্ট্রো ন- ২১-৩০৩৭) এ করে ওই গাঁজা সরবারহের সময় তাদের গ্রেপ্তার করা হয়। পরে র‌্যাব মাদক সরবারহের কাজে ব্যবহৃত ওই ট্রাকটিও জব্দ করে।
গ্রেপ্তারকৃত মো. সাইদুল রহমান কুমিল্লা জেলার দেবীদ্বার থানার আলমপুর গ্রামের মো. কবির হোসেনের ছেলে এবং তার প্রধান সহযোগী গ্রেপ্তারকৃত মো. ইয়াছিন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার দক্ষিণ তেতাভুমি গ্রামের মৃত জলিল মিয়ার ছেলে।
বুধবার (৭ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি জানান, গ্রেপ্তারকৃত শীর্ষ মাদক ব্যবসায়ী মো. সাইদুল রহমান ও তার প্রধান সহযোগী মো. ইয়াছিন দীর্ঘদিন যাবৎ কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন মাদকদ্রব্য ক্রয় করে অভিনব পদ্ধতিতে রাজধানীসহ গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।
তাদের কাছে একাধিক মাদক ব্যবসায়ীর সিন্ডিকেট এর তথ্য পাওয়া যায়। এসকল সিন্ডিকেটের বিরুদ্ধে র‌্যাবের গোয়েন্দা নজরধারীসহ অভিযান কার্যক্রম চলমান রয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম