• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

লক্ষীপুরে বিএনপি নেতার বাড়ি থেকে রাইফেল ও গুলি উদ্ধার

প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ ৩:২০
আপডেট: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ ৩:২০

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি নেতা আমিনুল আজিজ বাদশার বাড়ি থেকে রাইফেল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। বাদশা উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে হাজীমারা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম বাদী হয়ে বাদশার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। এর আগে ভোরে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামে বাদশার বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী।

থানা পুলিশ জানায়, বাদশার ঘর থেকে তিন খণ্ড বিশিষ্ট একটি রাইফেল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় বাদশা বাড়িতে ছিল না।

এ ব্যাপারে বিএনপি নেতা আমিনুল আজিজ বাদশা গাজী বলেন, আমি ৩৫ বছর ধরে রাজনীতি করি। কখনো নোংরা রাজনীতি করিনি। আমার ওই বাড়ি পরিত্যক্ত। কে বা কারা অস্ত্র এনে সেখানে রেখেছে। আমি এর সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। এটা একটা ষড়যন্ত্র। আওয়ামী লীগের আমল থেকেই আমি ওই বাড়িতে থাকি না। পরিবার নিয়ে লক্ষ্মীপুর শহরে থাকি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাদশার বাড়িতে অভিযান চালানো হয়। অস্ত্র-গুলি উদ্ধার হলেও তাকে আটক করা সম্ভব হয়নি। তার বিরুদ্ধে মামলা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম