• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ জামায়াত আমীরের

প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ ১০:৩৯
আপডেট: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ ১০:৩৯

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

পূর্ব-নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন তিনি।

জামায়াতের ইসলামী সূত্র জানায়, সেখানকার সরকারের একটি প্রতিনিধিদলের সঙ্গে পূর্ব-নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে তার এই লন্ডনযাত্রা।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, বৃটিশ সরকারের সঙ্গে বৈঠকের একটি পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় সকালে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আমিরে জামায়াত। সেখানে আরও কাজ শেষে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে যাবেন তিনি।

সবকিছু ঠিক থাকলে জামায়াত আমির আগামী ২১ ডিসেম্বর দেশে ফিরবেন বলে জানান জামায়াতের নীতিনির্ধারণী পর্যায়ের এই শীর্ষ নেতা।

লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের কোনো সাক্ষাৎ হবে কি না এমন প্রশ্নের জবাবে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘এ বিষয়ে আমার কিছু জানা নেই।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম