• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

শপথ নিতে ঢাকায় সিসিকের নব নির্বাচিত মেয়র-কাউন্সিলরা

প্রকাশ: রবিবার, ২ জুলাই, ২০২৩ ৬:২০
আপডেট: রবিবার, ২ জুলাই, ২০২৩ ৬:২০

 

প্রেস বিজ্ঞপ্তি

নব নির্বাচিত কাউন্সিলরদের সাথে নিয়ে শপথ অনুষ্ঠানে যোগ দিতে রাজধানী ঢাকায় অবস্থান করছেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

শনিবার (১ জুলাই) বিকেলে তারা সিলেট থেকে সড়কপথে যাত্রা শুরু করেন।

সোমবার (৩ জুলাই) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথ গ্রহণ করবেন সিলেট সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র-কাউন্সিলবৃন্দ।

এর আগে রবিবার (২ জুলাই) বিকেল ৪টায় একই স্থানে মেয়র-কাউন্সিলদের শপথ মহড়া অনুষ্ঠিত হয়।

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শপথ অনুষ্ঠানের বিষয়টি জানানো হয়েছে।

এতে জানানো হয়, সিলেট সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে সোমবার (৩ জুলাই) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথবাক্য পাঠ করাবেন। আর নবনির্বাচিত কাউন্সিলবৃন্দকে শপথবাক্য পাঠ করাবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম এম‌পি।

এছাড়াও, রবিবার (২ জুলাই) বিকেল ৪টায় একই স্থানে মেয়র-কাউন্সিলদের শপথ মহড়া অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম